রঞ্জি ট্রফিতে ২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে নির্বাচকদের বার্তা দিলেন শামি

সকাল সকাল ডেস্ক।

কলকাতা : মঙ্গলবার রঞ্জি ম্যাচে গুজরাটকে ১৮৫ রানে গুটিয়ে বাংলার ১৪১ রানের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামি। দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে ৩৮ রানে ৫ উইকেট ও প্রথম ইনিংসে ৩ উইকেট সহ মোট ৮ উইকেট শিকার করেন তিনি।

এর আগে উত্তরখন্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৭ উইকেট নিয়ে ‘ম্যান অব দা ম্যাচের’ স্বীকৃতি। দুটি ম্যাচই হয়েছে কলকাতার ইডেন গার্ডন্সে।

এর ফলে রঞ্জি ট্রফির প্রথম দুই রাউন্ডে ১৫ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার দাবিও জোরাল করলেন ভারতের অভিজ্ঞ এই পেসার।

২ ম্যাচে ১০.৪৬ গড়ে ১৫ উইকেট নিয়ে রঞ্জিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শামি আছেন তিন নম্বরে। তার ওপরে থাকা দুজন পেয়েছেন যথাক্রমে ১৬ ও ১৭ উইকেট।

আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য জাতীয় দলে ফেরার দরজায় শামির কড়া নাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই পারফরম্যানস। সব শেষ টেস্ট তিনি খেলেছেন ২০২৩ সালের জুনে, ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More