মায়োর্কার কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়লো রিয়াল

সকাল সকাল ডেস্ক

মাদ্রিদ : লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে মায়োর্কার বিপক্ষে জয় ছাড়া কোনও রাস্তা ছিল না রিয়াল মাদ্রিদের। কিন্ত অবনমনের শঙ্কায় থাকা দলটার কাছে হেরে গেল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে শনিবার ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে আলভারো আবরেলোয়ার দল। আর মায়োর্কার কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়লো রিয়াল।

মানু মর্লানেসের গোলে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। এরপর ম্যাচের শেষ দিকে মিলিতা দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিটের ব্যবধানে আবারও গোল হজম করে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

টানা পাঁচ ম্যাচ জয়ের পর অবশেষে হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। চলতি মরসুমে এটি তাদের পঞ্চম পরাজয়। ৩০ ম্যাচে ২২ জয় ও ৩ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে তারা। শীর্ষে থাকা বার্সিলোনার পয়েন্ট ৭৩।

এদিকে রিয়াল মাদ্রিদকে হারিয়ে অবনমন অঞ্চল থেকে আপাতত বেরিয়ে এসেছে মায়োর্কা। ৩০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে তারা।

এই জয়ে লা লিগায় রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে সবশেষ ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জয় তুলে নিল মায়োর্কা।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More