বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর

সকাল সকাল ডেস্ক,

নয়াদিল্লি : ভারত-আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির প্রতিবাদে দেশ জুড়ে বড়সড় আন্দোলনের ডাক দিলেন রাহুল গান্ধী। শুক্রবার সংসদ ভবন চত্বরে পঞ্জাব, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে ভুট্টা, সয়াবিন, তুলো ও ফলের অবাধ আমদানিতে চাষিদের জীবনজীবিকা বিপন্ন হওয়ার শঙ্কা প্রকাশ করা হয়। কৃষকস্বার্থ ও দেশের খাদ্য নিরাপত্তাকে দুর্বল করে মতো বাণিজ্য চুক্তির বিরুদ্ধে লড়াই চলবে বলে বার্তা দেন রাহুল।

সভায় উপস্থিত কৃষক নেতাদের মধ্যে ছিলেন অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের সুখপাল এস. খাইরা, জিকেএস রাজস্থানের রঞ্জিত এস. সান্ধু, ভারতীয় কিষাণ মজদুর ইউনিয়ন হরিয়ানার তরফে অ্যাডভোকেট অশোক বলহারা, কেএমএম কেরলের পি.টি. জন, বিকেইউ ক্রান্তিকারির বলদেব এস জিরা, প্রগ্রেসিভ ফার্মার্স ফ্রন্টের আর. নন্দকুমার, বিকেইউ শহীদ ভগত সিং-এর তরফে অমরজিৎ এস মোহরি, অল ইন্ডিয়া কিশান কংগ্রেসের তরফে অখিলেশ শুক্লা, আম কিষান ইউনিয়নের কেদার সিরোহি, কিষাণ কংগ্রেস পাঞ্জাবের কিরণজিৎ এস সান্ধু, রাজসভার গুরপ্রীত এস সঙ্ঘ, কিষাণ মজদুর মোর্চা-ইন্ডিয়ার গুরমনীত এস মাঙ্গত, জম্মু ও কাশ্মীর জমিদারা ফোরামের হামিদ মালিক, কেএমএম-এর তেজবীর সিং, হরিয়ানা কিষাণ সংঘর্ষ সমিতির ধর্মবীর গোয়াত, কৃষক সমাজের ঈশ্বর সিং নাইন এবং দক্ষিণ হরিয়ানা কিষাণ ইউনিয়নের সতবীর খাতানা।

Read More News

Read More