আফগানিস্তানের দুই প্রদেশে হামলা পাক সেনার, মৃত্যু ১৭ জনের

সকাল সকাল ডেস্ক

কাবুল: আফগানিস্তানের দুই প্রদেশে হামলা চালাল পাকিস্তানি সেনা। শনিবার থেকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত লাগোয়া নানগড়হর এবং পাকটিকা প্রদেশে হামলা চালিয়েছে পাক সেনা। সূত্রের খবর, সেই হামলায় শিশু ও মহিলা-সহ অন্তত ১৭ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।

পাকিস্তান এই হামলার কথা স্বীকার করে নিয়েছে। আফগান সরকারের তরফে পাকিস্তানের এই হামলার কড়া নিন্দা করা হয়েছে। যদিও, সরকারি তরফে মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তান গত রাতে নানগড়হর এবং পাকটিকা প্রদেশে সাধারণ নাগরিকদের ওপর বোমা বর্ষণ করে। যার ফলে মহিলা ও শিশু-সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গত সপ্তাহে রমজান শুরু হওয়ার পর থেকে তিনটি হামলার কথা উল্লেখ করে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More News

Read More