সকাল সকাল ডেস্ক
আহমেদাবাদ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ সোমবার সকালে গুজরাটের আহমেদাবাদে সবরমতী আশ্রম ঘুরে দেখেন। সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান দুই রাষ্ট্রনেতা। পরে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশ নিতে সবরমতী রিভারফ্রন্টে পৌঁছন মোদী ও মের্জ।
প্রধানমন্ত্রী মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে যোগ দিয়ে ঘুড়ি ওড়ানো দেখেন। তাঁরা নিজেরাও ঘুড়ি ওড়ান। উল্লেখ্য, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ এই প্রথমবার ভারত সফরে এসেছেন।
আগামী ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরের আগেই জার্মান চ্যান্সেলরের এই সফর আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইউরোপীয় শক্তিগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করার দিকেই ইঙ্গিত দিচ্ছে এই সফরসূচি। আহমেদাবাদের কর্মসূচির পর চ্যান্সেলর ফ্রিডরিখের বেঙ্গালুরু যাওয়ারও কথা রয়েছে।
No Comment! Be the first one.