লিগ ওয়ান: মার্সেইকে হারিয়ে পিএসজি টানা সপ্তম জয় পেল

সকাল সকাল ডেস্ক

প্যারিস : রবিবার রাতে মার্সেইকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। এই জয়ে পিএসজি লিগে টানা সপ্তম জয় পেল। ম্যাচে জোড়া গোল করেছেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। ১২ মিনিটে প্রথম এবং ৩৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফরাসি এই উইঙ্গার।

দ্বিতীয় হাফে হয় তিনটি গোল। যার মধ্যে ৬৪ মিনিটে একটি ছিল আত্মঘাতী গোল। জর্জিয়ার উইঙ্গার কাভাটসখেলিয়া ৬৬ মিনিটে পিএসজির চতুর্থ গোলটি করেন। আর মার্সেইর জালে পঞ্চম গোলটি করেন কোরিয়ান মিডফিল্ডার ক্যাং-ইন লি। শনিবার পিএসজিকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠেছিল লেন্স। টানা সপ্তম জয়ে হারানো জায়গা ফিরে পেল পিএসজি। ২১ ম্যাচে পিএসজির পয়েন্ট ৫১। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লেন্স। ৪২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে লিওঁ।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More