সকাল সকাল ডেস্ক
মিউনিখ : বুন্ডেসলিগায় আগের দুইবারের দেখায় দু’বারই ড্র করেছিল বায়ার্ন মিউনিখ। এবার আর তা হয়নি। দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ইউনিয়ন বার্লিনকে হারিয়ে জয়ের পথে ফিরল লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি ৪-০ গোলে জিতেছে স্বাগতিকরা। জোড়া গোল করেছেন সের্গে জিনাব্রি, আর একটি করে গোল করেছেন মাইকেল ওলিসে ও হ্যারি কেইন।
এই আসরে ২৬ ম্যাচে ইংলিশ স্ট্রাইকার কেইনের গোল হল ৩১টি। মরসুমে সব মিলিয়ে ৩৯ ম্যাচে ৪৮টি গোল।
দুই অর্ধে দুটি করে গোল হজম করে ইউনিয়ন বার্লিন। শিরোপা ধরে রাখার পথে এগিয়ে চলা বায়ার্নের ২৭ ম্যাচে পয়েন্ট হলো ৭০। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড।
No Comment! Be the first one.