সকাল সকাল ডেস্ক
কলকাতা : কিংবদন্তি শচীন তেন্ডুলকারের আরও একটি রেকর্ড নিজের করে নিলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের এই কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ।
মাইলফলকটি ছুঁতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোহলির প্রয়োজন ছিল ২৫ রান। ২৩ থেকে লেগ স্পিনার আদিত্য আশোককে চার মেরে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যান তিনি।
তিন সংস্করণ মিলিয়ে ২৮ হাজার ছুঁতে কোহলির লেগেছে ৬২৪ ইনিংস। শচীন তেন্ডুলকারের লেগেছিল ৬৪৪ ইনিংস। ৬৬৬ ইনিংস লেগেছিল শ্রীলংকার কুমার সাঙ্গাকারার।
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির রান হল ২৮ হাজার ৬৮।
No Comment! Be the first one.