খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, গোয়াকে উড়িয়ে ফুটবলের ফাইনালে বাংলা

​সকাল সকাল ডেস্ক

রায়পুর : খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে বুধবার দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে ফুটবলের ফাইনালে পৌঁছে গেল পশ্চিমবঙ্গ। ছত্তিশগড়ের রায়পুরের কোটা স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে গোয়াকে ৫-২ গোলে পরাজিত করল বাংলা। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় বাংলার ছেলেদের। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারণ করে ফেলে তারা। বাংলার হয়ে গোলদাতারা হলেন সৌরভ সব্বার, দিলীপ ওঁরাও, বিজয় মুর্মু, রাহুল মুর্মু ও চাকু মান্ডি। গোয়ার পক্ষ থেকে দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াইয়ের চেষ্টা করা হলেও বাংলার গতিময় আক্রমণের সামনে তা ধোপে টেকেনি।

​দলের এই অভাবনীয় পারফরম্যান্সে অত্যন্ত খুশি বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য। এদিন খেলা শেষে এক প্রতিক্রিয়ায় তিনি জানান যে, দলের ছেলেরা বর্তমানে যে ছন্দে রয়েছে, তাতে শিরোপা জয়ের বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, “ছেলেরা মাঠে যেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করছে, তাতে ফাইনালে জয়ের সুযোগ আমাদের অত্যন্ত উজ্জ্বল।” সেমিফাইনালে এমন বড় ব্যবধানে জয় পাওয়ায় গোটা দল এখন আত্মবিশ্বাসে টগবগ করছে।

​আগামী শুক্রবার একই মাঠে মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সঙ্গেই শিরোপার লড়াইয়ে নামবে বাংলা। উল্লেখ্য, দ্বিতীয় সেমিফাইনালে আয়োজক রাজ্য ছত্তিশগড় ও অরুণাচল প্রদেশ পরস্পর মুখোমুখি হতে চলেছে। ওই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে শুক্রবারের ফাইনালে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবে বাংলার ট্রাইবাল ফুটবল দল

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More