ইতালির অধিনায়ককে বরণ ইডেন গার্ডেন্সে

সকাল সকাল ডেস্ক

কলকাতা : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ২০২৬-এর খেলায় স্কটল্যান্ড ও ইতালি পরস্পরের মুখোমুখি হয়েছে। তবে তার আগে আনুষ্ঠানিকভাবে কলকাতায় ইডেন গার্ডেন্সে এই মহারণ শুরু হয়। শীতকালীন আমেজ সরিয়ে ভিড় জমতে শুরু করেছে স্টেডিয়ামে। ইতিমধ্যেই ৪,৬৮৬ জন দর্শক হাজির হয়েছেন ইডেন গার্ডেন্সে।​সোমবার আইকনিক ইডেন গার্ডেন্সে দুপুরে ইতালি ও স্কটল্যান্ডের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর খেলা শুরুর আগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিএবি-র যুগ্ম সচিব মদনমোহন ঘোষ সবুজ গালিচা পাতা ইডেনের মাটিতেই ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেনকে বিশেষ স্মারকসহ সংবর্ধনা জানিয়েছেন।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More