সকাল সকাল ডেস্ক
কলকাতা : জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ম্যাচে শুক্রবার পাঞ্জাব এফসি দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে মহমেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এল।
প্রথমার্ধে লালরেমসাঙ্গা ফানাই সফরকারীদের এগিয়ে দিলেও, এনসুঙ্গুসি জুনিয়র এফিয়ং সমতা ফেরানোর পর অধিনায়ক দানি রামিরেজ জয়সূচক গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন, ফলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
এই জয়ের ফলে পাঞ্জাব ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে।
No Comment! Be the first one.