সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল এবং কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধু বুধবার প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য কাঠামো, উদ্দেশ্য ও কার্যপদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করেন।
সাম্প্রতিক সময়ে দুই দেশ আবারও এই আলোচনাকে শুরু করতে সম্মত হয়েছে। এই চুক্তির আনুষ্ঠানিক নাম ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA), যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত উন্নীত করা।
গয়াল এক্স-এ দেওয়া বিবৃতিতে জানান, কানাডার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে মনিন্দর সিধুর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আরও লিখেছেন, সিইপিএ নিয়ে আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে সামগ্রিক দৃষ্টিভঙ্গি, কাঠামো, ম্যাক্রো উদ্দেশ্য এবং আলোচনা পদ্ধতি নিয়ে প্রাথমিক স্কোপিং ও বিস্তৃত আলোচনাও হয়েছে।
গয়াল জানিয়েছেন, দুই দেশ নতুন বছরে কানাডায় একটি উচ্চ-স্তরের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে, যার নেতৃত্ব দেবেন তিনি নিজেই।
উল্লেখ্য, ২০২৩ সালে কানাডা ভারত–কানাডা বাণিজ্য আলোচনার প্রক্রিয়া স্থগিত করেছিল। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হারদীপ সিং নিঝ্জর হত্যা মামলায় ভারতের সম্ভাব্য সম্পৃক্ততার অভিযোগ তোলায় দুই দেশের সম্পর্ক তীব্রভাবে খারাপ হয়ে গিয়েছিল।
No Comment! Be the first one.