করাচির বিপণন কেন্দ্রের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জন

সকাল সকাল ডেস্ক

ইসলামাবাদ: পাকিস্তানের করাচিতে এম এ জিন্নাহ রোডে অবস্থিত একটি বিপণন কেন্দ্র (গুল শপিং প্লাজা) ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে।

বুধবার প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। করাচি পুলিশের উপ-মহাপরিদর্শক (দক্ষিণ) আসাদ রাজা জানান, বিপণন কেন্দ্রের ভেতরে একটি ক্রকারির দোকান থেকে একসঙ্গে ৩০টি দেহ উদ্ধার হয়েছে। আগুন লাগার পর ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে বহু মানুষ ওই দোকানের ভেতর আশ্রয় নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ডেপুটি কমিশনার (দক্ষিণ) জাভেদ নবী খোসো জানান, বিপণন কেন্দ্রে শেষ দফার তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে উদ্ধারকারী বাহিনীকে। অভিযান শেষ হলে পুরো ভবনটি ভেঙে ফেলা হবে। ইতিমধ্যেই ভবনের ৪০ শতাংশের বেশি অংশ ধসে পড়েছে।

বিপণন কেন্দ্রের ছাদ থেকে ৩২টি গাড়ি ও একাধিক বড় জেনারেটর সরানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে পাশের রামপা বিপণন কেন্দ্রও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের ভবনগুলোর ঝুঁকি খতিয়ে দেখতে বিল্ডিং প্ল্যান ও নথিপত্র চাওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More