মনরেগা বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক,

নয়াদিল্লি : মনরেগা প্রকল্প বাতিলের বিরুদ্ধে দিল্লিতে ফের পথে নামল কংগ্রেস। কেন্দ্রকে নিশানা করে শুক্রবার প্রতিবাদ মঞ্চ থেকে কংগ্রেস দাবি করে, কেন্দ্রীয় সরকার ক্রমাগত দরিদ্রদের উপর আক্রমণ করছে এবং তাদের কর্মসংস্থানের আইনগত অধিকার খর্ব করছে। এ দিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তাঁর বক্তব্য, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (মনরেগা) লক্ষ লক্ষ পরিবারকে কর্মসংস্থানের আইনি অধিকার দিয়েছে। অথচ বর্তমানে কেন্দ্রীয় সরকার সেই প্রকল্পের আর কিছুই অবশিষ্ট নেই।

Read More News

Read More