ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের, স্বাক্ষর ১১৮ জন সাংসদের

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন ১১৮ জন সাংসদ। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, “মঙ্গলবার দুপুর ১.১৪ মিনিট নাগাদ ৯৪সি আইনের অধীনে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে।”

লোকসভার সচিবালয় সূত্রের খবর, কংগ্রেসের পক্ষ থেকে পেশ করা লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে বলা হয়েছে, ভারতের সংবিধানের ৯৪(সি) অনুচ্ছেদের বিধান অনুসারে, লোকসভার স্পিকারের পদ থেকে ওম বিড়লাকে অপসারণের জন্য একটি প্রস্তাবের নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ করা হয়েছে, ওম বিড়লা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। বেশ কয়েকবার বিরোধী দলের নেতাদের কথা বলতে দেওয়া হয়নি| সংসদে তাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার বক্তব্য পেশ করা।

Read More News

Read More