চ্যাম্পিয়নস লিগ প্লে-অফ: জোড়ে গোলে পিছিয়ে থেকেও জয় পেল পিএসজি

সকাল সকাল ডেস্ক

প্যারিস : চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে কষ্টার্জিত জয় পেল পিএসজি। জোড়া গোলে পিছিয়ে থেকেও এল এই জয়। এই জয়ের পরও আনন্দ নেই পিএসজির । কারণ,চোট নিয়ে মাঠ ছেড়েছেন দলের প্রধান তারকা উসমান দেম্বেলে। মঙ্গলবার রাতে মোনাকোর মাঠে ৩-২ গোলের জয় পেয়েছে পিএসজি।

ফোলারিনের জোড়া গোলে পিছিয়ে পড়ার পর ব্যবধান কমান দুয়ে। প্রথমার্ধেই সমতা টানেন আশরাফ হাকিমি। বিরতির পর নিজের দ্বিতীয় গোলে ব্যবধান গড়ে দেয় দুয়ে। এই জয়ে শেষ ষোলোয় ওঠার পথে একটু এগিয়ে রইল শিরোপাধারীরা। ফিরতি লেগ আগামী বুধবার প্যারিসে। সেখানে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে পিএসজি।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More