চ্যাম্পিয়ন্স লিগ: প্লে-অফের শুরুতেই ছন্নছাড়া জুভেন্টাস, হেরে গেল গালাতাসারাইয়ের কাছে
প্রতিপক্ষের মাঠে বিরতির আগে পর্যন্ত ভালো জায়গাতেই ছিল জুভেন্টাস। কিন্তু বিরতির পর পথ হারিয়ে ফেলল তারা। হয়ে গেল ১০ জনের দল। তারপরেই তারা ৫-২ গোলে উড়ে গেল গালাতাসারাইয়ের কাছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্কটল্যান্ডকে হারিয়ে নেপালের ইতিহাস
দুই দলই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতালির বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল স্কটল্যান্ড।
চ্যাম্পিয়নস লিগ প্লে-অফ: জোড়ে গোলে পিছিয়ে থেকেও জয় পেল পিএসজি
: চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে কষ্টার্জিত জয় পেল পিএসজি। জোড়া গোলে পিছিয়ে থেকেও এল এই জয়। এই জয়ের পরও আনন্দ নেই পিএসজির । কারণ,চোট নিয়ে মাঠ ছেড়েছেন দলের প্রধান তারকা উসমান দেম্বেলে। মঙ্গলবার রাতে মোনাকোর মাঠে ৩-২ গোলের জয় পেয়েছে পিএসজি।
বাংলাকে হারিয়ে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির ফাইনালে জম্মু ও কাশ্মীর
বুধবার কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বাংলার বিরুদ্ধে দাপটের সঙ্গে জয়লাভ করে জম্মু ও কাশ্মীর তাদের প্রথম রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে। আকিব নবীর অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে – ম্যাচে নয় উইকেট এবং প্রথম ইনিংসে ৫৪ বলে ৪২ রান – জম্মু ও কাশ্মীর দুইবারের চ্যাম্পিয়নের বিরুদ্ধে ছয় উইকেটের জয় নিশ্চিত করেছে এবং ফাইনালে কর্ণাটকের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগ: বেনফিকার মাঠে রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়
প্রতিপক্ষ বেনফিকার মাঠে মঙ্গলবার প্লে-অফের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে আলভারো আরবেলোয়ার দল রিয়াল মাদ্রিদ। বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার পথে একটু এগিয়ে গেল মাদ্রিদের দলটি। দুর্দান্ত গোলটি করেন ভিনিসিউস জুনিয়র।
রবার্ট পাইরেসকে টপকে আইএসএল ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতা হলেন সুনীল ছেত্রী
রবিবার রাতে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে স্পোর্টিং ক্লাব দিল্লির বিপক্ষে আইএসএল ২০২৫-২৬ মরসুমের উদ্বোধনী ম্যাচে গোল করে বেঙ্গালুরু এফসির ফরোয়ার্ড সুনীল ছেত্রী ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়লেন।
এফএ কাপ: তৃতীয় বিভাগের দলের বিরুদ্ধে সহজ জয় পেল আর্সেনাল
এফএ কাপে উইগান অ্যাথলেটিক এফসি’র বিপক্ষে ৪-০ গোলে জয় পেল আর্সেনাল। এই জয়ে পঞ্চম রাউন্ড এ চলে গেল গানাররা।
৫০০ ছুঁলেন কেইন, আলোচনায় লেভানদোভস্কির রেকর্ড
জার্মানির শীর্ষ লিগে রবিবার ব্রেমেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিল বায়ার্ন মিউনিখ। দুটি গোল করেন কেইন। তিন মিনিটের ব্যবধানে দুবার গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন এই ইংলিশ ফরোয়ার্ড। সেই সঙ্গে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ৫০০ কেরিয়ার গোলের অসামান্য কীর্তি গড়েন কেইন।
চিন্নাস্বামী স্টেডিয়ামে অনিল কুম্বলে এবং রাহুল দ্রাবিড়ের নামে স্ট্যান্ড
ভেঙ্কটেশ প্রসাদের নেতৃত্বে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের স্ট্যান্ডগুলির নামকরণ ভারতের কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে এবং রাহুল দ্রাবিড়ের নামে করার সিদ্ধান্ত নিয়েছে। কুম্বলে টেস্ট এবং ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার, যেখানে শচীন টেন্ডুলকারের পরে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দ্রাবিড়। উভয় ক্রিকেটারই ভারতের নেতৃত্ব দিয়েছেন। দ্রাবিড় এবং কুম্বলে প্রধান কোচ হিসাবেও কাজ করেছেন।
কোপা দেল রে: বার্সিলোনাকে হারিয়ে অ্যাতলেটিকো ফাইনালের পথে এক পা দিয়ে রাখল
বৃহস্পতিবার রাতে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বার্সিলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।