নীতীশের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য বিহারে ষড়যন্ত্র চলছে : গিরিরাজ সিং
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য বিহারে ষড়যন্ত্র চলছে, এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং।
নদীর তীরে অজ্ঞাত যুবকের দেহ উদ্ধার, খুনের সন্দেহ
নাথনগর থানা এলাকার নদীর তীরে মখদুম শাহ ঘাটে রবিবার একটি দেহ উদ্ধার করা হয়েছে। ঘাটে প্রাতঃক্রিয়া করতে যাওয়া স্থানীয় লোকজন প্রথমে এটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নাথনগরের পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে দেহ জল থেকে তুলে আনেন। কিছুক্ষণ পর ফরেনসিক দলকে আনা হয়।
অসমে অসমিয়াকে রাজ্যভাষা চেয়েছিলেন শ্যামাপ্ৰসাদ মুখোপাধ্যায়, বরপেটা রোডে পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করে বলেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব
অসমে অসমিয়া ভাষাকে রাজ্যভাষার স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেছিলেন ড. শ্যামাপ্ৰসাদ মুখোপাধ্যায়। আজ বরপেটা রোডে জনসংঘের প্রতিষ্ঠাতা, এক বিধান এক নিশান এক প্রধান-এর প্রবর্তক, নবভারতের স্বপ্নদ্রষ্টা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করে প্রদত্ত বক্তব্যে বলেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।
ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি তিপ্রা মথার
ত্রিপুরা সরকার থেকে সমর্থন প্রত্যাহার করতে চলেছে তিপ্রা মথা। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিলেন তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা।
স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ১০ পড়ুয়া জখম
স্কুল পড়ুয়া ভর্তি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ খালে পড়ে গিয়ে ১০ শিশু পড়ুয়া জখম হয়েছে। শনিবার বিকেলে মন্থা থানা এলাকার সেমরি গ্রামে ঘটনাটি ঘটে।
সংসদ কক্ষে তাণ্ডব, অভিযুক্ত দুজনকে জামিন দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি: সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনেই কড়া নিরাপত্তা বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে সংসদ কক্ষের ভিতর তাণ্ডব চালিয়েছিলেন দুই ব্যক্তি। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর ঘটা সেই ঘটনায় অভিযুক্ত নীলম আজাদ এবং মহেশ কুমায়াতের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে
অমরনাথ যাত্রা : তীর্থযাত্রীদের প্রথম দলকে পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করলেন লেফটেন্যান্ট গভর্নর সিনহা
জম্মু: বুধবার শ্রী অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের প্রথম দলকে পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। লেফটেন্যান্ট গভর্নর সিনহা এর আগে জম্মুর যাত্রী নিবাস বেস ক্যাম্পে পূজা-অর্চনা করেন। তীর্থযাত্রীরা বেস ক্যাম্প ছাড়ার সঙ্গে সঙ্গেই হর-হর মহাদেব এবং বম-বম ভোলের ধ্বনিত মুখরিত হয়।
তেলঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২
হায়দরাবাদ: তেলঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। সোমবার সকালে হায়দরাবাদ–এর কাছে সঙ্গারেড্ডি জেলায় অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে তিনতলা ভবনটি ভেঙে পড়ে। সেই সময়ে কারখানায় শতাধিক শ্রমিক কাজ করছিলেন। সোমবার রাত পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল।
এয়ার মার্শাল এস শিবকুমার হলেন ভারতীয় বায়ুসেনার প্রশাসনিক প্রধান
নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার প্রশাসনিক প্রধান (এয়ার অফিসার ইন চার্জ অ্যাডমিনিস্ট্রেশন) হলেন এয়ার মার্শাল এস শিবকুমার। এর আগে তিনি বায়ুসেনার ডিজি (অ্যাডমিনিস্ট্রেশন) পদে ছিলেন।
আন্তর্জাতিক যোগ দিবসে দেরাদুনে রাষ্ট্রপতির অংশগ্রহণ
আন্তর্জাতিক যোগ দিবসের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার দেরাদুনে আয়োজিত এক বিশেষ যোগ অনুশীলন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, “যোগ হল এক সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের মন্ত্র। এটি শুধু শরীর নয়, মন ও আত্মাকেও সংযুক্ত করে, যার ফলে মানুষের সামগ্রিক উন্নতি ঘটে।”