ঝাড়খণ্ডে বড়সড় রেল দুর্ঘটনা: সাহিবগঞ্জে পাথরবোঝাই মালগাড়ির ১৮টি বগি লাইনচ্যুত
ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে বৃহস্পতিবার সকালে ঘটে গেল বড়সড় রেল দুর্ঘটনা। মালদা রেল বিভাগের অন্তর্গত বরহরওয়া লোডিং পয়েন্টে পাথর বোঝাই একটি মালগাড়ির ১৮টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায় লাইনের পাশেই। তবে আশ্চর্যজনকভাবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
রাঁচিতে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, বিমানবন্দরে বর্ণাঢ্য অভ্যর্থনা
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও রাজমার্গ মন্ত্রী নীতিন গড়করি বৃহস্পতিবার রাঁচিতে এসে পৌঁছলেন। রাঁচির বিরসা মুণ্ডা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তথা রাঁচির সাংসদ সঞ্জয় শেঠ এবং বিজেপির ঝাড়খণ্ড রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি। তাঁকে উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
কলকাতায় বিরল মশার হদিশ, বাড়ছে জিকা-ডেঙ্গির আশঙ্কা
দক্ষিণ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা মিলত এতদিন, এবার সেই বিরল ও বিপজ্জনক মশা ধরা পড়ল খাস কলকাতায়। কলকাতা পুরসভার পতঙ্গবিদরা ১৪ নম্বর ওয়ার্ডের নিয়োগী রোডের একটি বাড়ির ফুলের টব থেকে উদ্ধার করেছেন এডিস ভিকটেটাস (Aedes vittatus) প্রজাতির মশার লার্ভা। যা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে প্রশাসন এবং বিশেষজ্ঞ মহলে।
কসবাকাণ্ডের পর হাইকোর্টের কড়া পদক্ষেপ: রাজ্যের সব কলেজ-ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ
কসবা আইন কলেজের ছাত্রী ধর্ষণকাণ্ডের জেরে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের বার্তা দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে’র ডিভিশন বেঞ্চ রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ দিয়েছে।
রাজ্য শ্ৰাবণী মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যসচিবের উচ্চপর্যায়ের পর্যালোচনা
রাজ্য শ্ৰাবণী মেলার প্রস্তুতি নিয়ে বুধবার মুখ্যসচিব অলকা তিওয়ারি দেবঘর ও দুমকা জেলার জেলা শাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন।
এই বছর শ্ৰাবণী মেলা ১১ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৯ আগস্ট পর্যন্ত। এই সময়কালে প্রায় ৫০ লক্ষের বেশি ভক্তের বাবাধাম ও বাসুকিনাথধামে আগমনের সম্ভাবনা রয়েছে। এত বিশাল জনসমাগম নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রশাসন জোরকদমে প্রস্তুতিতে নেমেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হলেন শমীক ভট্টাচার্য। বুধবার দুপুরে দিল্লি থেকে ফিরে মনোনয়নপত্র জমা দেন তিনি। নির্ধারিত সময়সীমার মধ্যে আর কোনও মনোনয়ন না পড়ায় বিনা লড়াইয়েই সভাপতি পদে নির্বাচিত হন দলের বর্ষীয়ান নেতা শমীক।
সংসদ কক্ষে তাণ্ডব, অভিযুক্ত দুজনকে জামিন দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি: সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনেই কড়া নিরাপত্তা বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে সংসদ কক্ষের ভিতর তাণ্ডব চালিয়েছিলেন দুই ব্যক্তি। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর ঘটা সেই ঘটনায় অভিযুক্ত নীলম আজাদ এবং মহেশ কুমায়াতের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে
তেলঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২
হায়দরাবাদ: তেলঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। সোমবার সকালে হায়দরাবাদ–এর কাছে সঙ্গারেড্ডি জেলায় অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে তিনতলা ভবনটি ভেঙে পড়ে। সেই সময়ে কারখানায় শতাধিক শ্রমিক কাজ করছিলেন। সোমবার রাত পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল।
মোদীর শাসনে দেশ নিরাপদ, জঙ্গি হুমকিতে সংবেদনশীল ঝাড়খণ্ড : বাবুলাল মারান্ডি
সকাল সকাল ডেস্ক। দুমকাপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১ বছরের নেতৃত্বে দেশ সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং সাধারণ মানুষ সমান সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপির ঝাড়খণ্ড রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার গ্রামেগঞ্জে রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, তথ্যপ্রযুক্তি ও সামাজিক সুরক্ষা প্রকল্প পৌঁছে দিচ্ছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। সোমবার দুমকার পরিসদন ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মারান্ডি রাজ্যের হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, ঝাড়খণ্ডে স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আয়ুষ্মান ভারত যোজনার সুফল সাধারণ মানুষ পাচ্ছেন না, এবং যেসব হাসপাতালে চিকিৎসা হয়েছে, তাদেরও অর্থ প্রদান করা হয়নি। রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মারান্ডি বলেন, ঝাড়খণ্ড এখন সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। সম্প্রতি বহু জঙ্গি গোষ্ঠীর হদিস এই রাজ্য থেকেই পাওয়া গেছে এবং বেশ কিছু জঙ্গিকে এখান থেকে গ্রেফতারও করা হয়েছে। তবুও, গত দুই মাস ধরে রাজ্যে কোনও স্থায়ী ডিজিপি নেই। বর্তমান ডিজিপির কার্যকাল ৩০ এপ্রিলেই শেষ হয়ে গিয়েছে, তবু তিনিই এডিজি, সিআইডি এবং এসিবির দায়িত্ব পালন করছেন। তিনি একে বেআইনি ও প্রশাসনিক গাফিলতি বলে কটাক্ষ করেন। বাবুলাল মারান্ডি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবের কথাও তুলে ধরেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে রাজ্যকে কিস্তিতে অর্থ প্রদান করে, তবে তার জন্য রাজ্য সরকারকে ইউটিলিটি সার্টিফিকেট পাঠাতে হয়। ঝাড়খণ্ড সরকার সময়মতো এই সার্টিফিকেট না দেওয়ার ফলে কেন্দ্র থেকে নতুন কিস্তি আটকে রয়েছে। কটাক্ষ করে তিনি বলেন, “এখন আর লুটপাটের জন্য টাকা পাওয়া যাবে না।”
“শিক্ষা ও সংস্কারের সমন্বয়েই গড়ে উঠবে শক্তিশালী সমাজ” — রাজ্যপাল
সকাল সকাল ডেস্ক। গুমলা (ঝাড়খণ্ড): “শিক্ষা যদি সংস্কারের সঙ্গে যুক্ত না থাকে, তবে তা সমাজ গঠনে যথার্থ ভূমিকা রাখতে পারে না। শিক্ষা ও সংস্কারের সমন্বয়েই একটি উন্নত ও সুসংগঠিত সমাজ গড়ে তোলা সম্ভব।” — এ কথা বললেন মাননীয় রাজ্যপাল শ্রী সান্তোষ কুমার গঙ্গওয়ার। শনিবার গুমলা জেলার রায়ডিহ প্রখণ্ডের অন্তর্গত ভালমণ্ডা গ্রামের বিনদেশ্বরী লাল সাহু সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে নবনির্মিত বালিকা ছাত্রাবাস (সরস্বতীধাম)-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আদিবাসী কন্যাশিক্ষায় নতুন দিশা রাজ্যপাল বলেন, “এই আবাসন শুধু একটি ভবন নয়, বরং এটি আদিবাসী ও গ্রামীণ অঞ্চলের মেয়েদের স্বনির্ভরতা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ গড়ার মঞ্চ হয়ে উঠবে।”এই ২৩৬তম সরস্বতীধাম নির্মাণে সহায়তাকারী গুজরাটের সুরতের মাতুশ্রী কাশীবা হরিভাই গোটী চ্যারিটেবল ট্রাস্ট-কে তিনি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। আলবার্ট এক্কার স্মরণ রাজ্যপাল তাঁর ভাষণে ভারতের বীর সন্তান পরমবীর চক্র প্রাপ্ত শহীদ ল্যান্সনায়েক আলবার্ট এক্কা-কে শ্রদ্ধা জানান। তিনি বলেন, “ঝাড়খণ্ডের মাটির সন্তান আলবার্ট এক্কার আত্মবলিদান আমাদের গর্বিত করে, তাঁকে আমরা কুর্নিশ জানাই।” সমাজ গড়তে শিক্ষার সঙ্গে প্রয়াসের প্রয়োজন রাজ্যপাল উল্লেখ করেন, বিদ্যা বিকাশ সমিতি, ঝাড়খণ্ড-এর ভূমিকাও। রাজ্যের দূরবর্তী ও আদিবাসী অঞ্চলে বহু বছর ধরে এই সংগঠন শিক্ষা, সংস্কার ও সামাজিক সচেতনতার প্রসারে নিরলস কাজ করে চলেছে। সম্প্রতি তিনি নগড়ি কুডলুঙ্গে সংগঠনের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের কাজ কাছ থেকে দেখেছেন বলেও জানান। “বেটি পড়ে, দেশ এগোয়” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “বেটি পড়ে, দেশ এগোয়” দর্শনের উল্লেখ করে রাজ্যপাল বলেন, “ঝাড়খণ্ডে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো একটি যুগান্তকারী পদক্ষেপ, যা আদিবাসী মেধার বিকাশে সহায়ক হবে।” সহযোগিতার দৃষ্টান্ত মুম্বইয়ের সুমন রমেশ তুলসিয়ানি ট্রাস্ট ছাত্রদের জন্য দু’টি বাস উপহার দিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। রাজ্যপাল বলেন, “শিক্ষাক্ষেত্রে সামাজিক সংগঠনগুলির এমন ভূমিকা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার।” চূড়ান্ত বার্তা অনুষ্ঠানের শেষপর্যায়ে রাজ্যপাল বলেন, “যে শিক্ষা মূল্যবোধ শেখায় এবং যে সংস্কার সমাজকে দিশা দেখায়— তাই সত্যিকারের শিক্ষা। এই ছাত্রাবাস সেই চিন্তার প্রতিফলন। এটি শুধু একটি আবাসিক ভবন নয়, বরং শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ, আত্মনির্ভরতা ও জাতি গঠনের কেন্দ্র হয়ে উঠুক— এটাই কামনা।” অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ, বিদ্যা বিকাশ সমিতির সদস্য, শিক্ষক, অভিভাবক, সমাজকর্মী ও গ্রামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।