বিমানে বোমা হামলার হুমকি, দিল্লিগামী বিমান ঘোরানো হলো আহমেদাবাদে

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : ফের বিমানে বোমা হামলার হুমকি। কুয়েত থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমান শুক্রবার সকালে বোমা হামলার হুমকি পায়। এই ঘটনার পরেই বিমানটিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করিয়ে দ্রুত আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়।

জানা যাচ্ছে, একটি টিস্যু পেপারে লেখা ছিল বিমানটি ছিনতাই করে উড়িয়ে দেওয়া হবে। বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিলেন| তাঁদের প্রত্যেকের জিনিসপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা শুরু হয়| পাশাপাশি, প্রত্যেক যাত্রীর পরিচয় যাচাই করার প্রক্রিয়াও শুরু হয়। বিমানবন্দর সূত্রের খবর, তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু মেলেনি ওই বিমানে। মোট ১৮০ জন যাত্রীর সকলকেই নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More