মার্কিন সংস্থা বোয়িং থেকে ১৪টি বিমান কিনবে বাংলাদেশ

সকাল সকাল ডেস্ক

ঢাকা: বিমান বহর সম্প্রসারণ ও আধুনিকীকরণের লক্ষ্যে মার্কিন বহুজাতিক সংস্থা বোয়িং থেকে ১৪টি বিমান কেনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বেসামরিক বিমান পরিবহণ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিবিএ)-এর বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা গেছে, প্রস্তাবিত তালিকায় রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স বিমান। সভায় বিবিএ-র বোর্ড চেয়ারম্যান এবং বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন উপস্থিত ছিলেন।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, টেকনো-ফিনান্স কমিটির সুপারিশ অনুযায়ী মূল্য ও অন্যান্য শর্ত সাপেক্ষে বোয়িং বিমানের ক্রয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বোয়িং-এর সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।

সংস্থার তরফে জানা গেছে, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটের জন্য উপযোগী বিমান| আর বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স স্বল্প দৈর্ঘ্যের যাত্রা ও আঞ্চলিক রুটে ব্যবহারের জন্য নির্ধারিত। এই সিদ্ধান্ত বাংলাদেশের বিমান পরিষেবার মানোন্নয়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমান পরিবহণ সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More