শেয়ার বাজারে ঊর্ধ্বগতি, সেনসেক্স ও নিফটি চাঙ্গা
ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নরম অবস্থানের প্রভাব আজ ভারতের শেয়ার বাজারে স্পষ্টভাবে দেখা গেছে
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা, প্রতিবাদে সংসদ ভবনে তরুণদের প্রবেশ – কাঠমান্ডুতে কারফিউ জারি
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা থেকে শুরু করে দুর্নীতির প্রতিবাদে তরুণরা বিক্ষোভ শুরু করেছে
ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ড্রোন হামলা, মৃত কমপক্ষে দুই
রাশিয়ার ড্রোন হামলায় শনিবার ইউক্রেনের রাজধানী কিভে মৃত্যু হয়েছে অন্তত দু’জনের
রেনল্টও গাড়ির দামে করবে ৯৬,৩৯৫ টাকা পর্যন্ত ছাড়, নতুন দর কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে
টাটা মোটরসের পর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ও রেনল্ট ইন্ডিয়া শনিবার ঘোষণা করেছে যে তারা তাদের গাড়ির দামে সর্বোচ্চ ৯৬,৩৯৫ টাকা পর্যন্ত ছাড় দেবে। নতুন দাম নবরাত্রির প্রথম দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সব গাড়ির ডেলিভারিতে প্রযোজ্য হবে।
ভারত ও আমেরিকার মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে : ডোনাল্ড ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা উল্লেখ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমি সবসময় মোদীর বন্ধু থাকব, তিনি একজন চমৎকার প্রধানমন্ত্রী।” হোয়াইট হাউসে একটি সাংবাদিক বৈঠকে একাধিক প্রশ্নের উত্তর দেন ডোলান্ড ট্রাম্প।
জিএসটি সংস্কারে সরকারের ৩,৭০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে: এসবিআই
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তাদের সর্বশেষ গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, পণ্য ও পরিষেবা কর (জিএসটি) হারের হ্রাসের মাধ্যমে আনা সংস্কারের ফলে ন্যূনতম ৩,৭০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে
আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের নাম বদলে হবে যুদ্ধ দপ্তর
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প শুক্রবার প্রতিরক্ষা দপ্তরের নাম বদলে যুদ্ধ দপ্তর করার বিষয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন
ফের ভূকম্পন আফগানিস্তানে
সকাল সকাল ডেস্ক কাবুল: ক’দিন আগে ভূমিকম্পে বহু মানুষের প্রাণ গিয়েছে আফগানিস্তানে। সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের কয়েকবার কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। জাতীয় ভূকম্পন কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০:২৬ নাগাদ আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প প্রথম অনুভূত হয়। ফের রাত ১১:৫৮ নাগাদ ৪.১ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প হয়। শুক্রবার সকাল ০৭:৪৬ নাগাদ ৪.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এদিন সকাল ১১:০৭ নাগাদ আবার ৪.৫ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
পর্তুগালে ঐতিহাসিক টুরিস্ট ট্রেন দুর্ঘটনা, ১৫ জনের মৃত্যু, ১৮ জন আহত
পর্তুগালের রাজধানী লিসবনে বুধবার সন্ধ্যায় ঐতিহাসিক গ্লোরিয়া এলিভেটর (টুরিস্ট ট্রেন) দুর্ঘটনাগ্রস্ত হয়