যুদ্ধে জয়লাভ করেছে আমেরিকা : ট্রাম্প; লড়াই চালিয়ে যাওয়ার দিলেন ইঙ্গিত

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন: ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে আমেরিকা, এমনটাই দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিলেন, এই লড়াই চলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ইতিমধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছে। কিন্তু আপাতত লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কখনই খুব তাড়াতাড়ি বলতে চান না যে, আপনি জিতেছেন। কিন্তু আমরা জিতেছি। প্রথম ঘন্টাতেই সবকিছু শেষ হয়ে গেছে।” ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ৫৮টি ইরানি নৌবাহিনীর জাহাজকে ধ্বংস করেছে এবং ইরানের বাহিনীকে উল্লেখযোগ্যভাবে অবনমিত করার জন্য মার্কিন সেনাবাহিনীকে কৃতিত্ব দিয়েছেন, তবে দ্রুত সংঘাত শেষ করার ধারণাটি উড়িয়ে দিয়েছেন।

Read More News

Read More