সকাল সকাল ডেস্ক
কিংস্টন : শ্রীলঙ্কায় গ্যারি কারস্টেন ও কুশাল মেন্ডিস যুগের শুরুটা হল জয় দিয়ে। কোচ হিসেবে কারস্টেন শ্রীলংকার কোচ হয়েছেন গত মার্চে, সাদা বলের অধিনায়ক হিসেবে মেন্ডিসের পুনরুত্থান গত মাসে। তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ৪১ রানে হারিয়েছে।
কিংস্টনে বুধবার রাতে ৭ উইকেটে শ্রীলঙ্কার ৩০৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ২৬২ রানে। ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শ্রীলঙ্কার এটা প্রথম ওয়ানডে জয়। সবশেষ ২০১৩ সালে পোর্ট অব স্পেনের তারা ওয়ানডেতে জিতেছিল ৩৯ রানে।
শ্রীলঙ্কার সংগ্রহ ৩০৩-এ সবচেয়ে বড় অবদান পাথুম নিসাঙ্কা ও কুশাল মেন্ডিসের। তারা গড়েন ১৩৬ রানের জুটি। মেন্ডিস ৭২ ও পাথুম করেন ৭৯ রান।
এছাড়া চারিথ আসালাঙ্কার ৪৫ ও জানিত লিয়ানাজের ৪৪ রান শ্রীলঙ্কাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নেন জায়দেন সিলস, ম্যাথু ফোর্ডে ও রোস্টন চেজ।
জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৬২ রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে উল্লেখযোগ্য রান করেন জাস্টিন গ্রিভস ৪৫,শাই হোপ ৫৬ রান ও রোস্টন চেজ ৩৩ রান। শ্রীলঙ্কার হয়ে ৬৭ রান খরচায় ৪ উইকেট নেন চামিরা। ২ উইকেট নেন মহেশ থিকশানা।
No Comment! Be the first one.