সকাল সকাল ডেস্ক
সেভিয়া : সেভিয়ায় শনিবার রাতে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ হওয়ার পর, টাইব্রেকারে ৪-৩ গোলে জিতল সোসিয়েদাদ, আতলেতিকোর বিরুদ্ধে।
পাঁচ মরসুম পর কোপা দেল রের শিরোপা জিতল সোসিয়েদাদ।
৩৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে ২০১৯-২০ মরসুমে কোপা দেল রেতে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছিল সোসিয়েদাদ। এবার শিরোপা জিতল চতুর্থবারের মতো।
সোসিয়েদাদের সাফল্যে এক অনন্য কীর্তি গড়লেন কোচ পেল্লেগ্রিনি মাতারাজ্জো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আমেরিকার প্রথম কোচ হিসেবে কোনো কাপ ফাইনালে শিরোপা জিতলেন তিনি।
আন্দের বারেনেক্সিয়ার গোলে পিছিয়ে পড়া আতলেতিকোকে সমতায় ফেরান আদেমোলা লুকমান। প্রথমার্ধেই পেনাল্টি থেকে এগিয়ে যায় সোসিয়েদা,দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল। নির্ধারিত সময়ের সাত মিনিট আগে দলকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেস।
পেনাল্টি শুটআউটে আলেকসান্দার সরলথ ও আলভারেসের নেওয়া আতলেতিকোর প্রথম দুটি শট আটকে দিয়ে ম্যাচের নায়ক হয়ে যান সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মারেরো। দলটির দ্বিতীয় শট নেওয়া অস্কারসন ব্যর্থ হলেও, বাকি চার জন পান জালের দেখা।
No Comment! Be the first one.