আগ্রায় পথ দুর্ঘটনায় মৃত ৫ , আহত ২

সকাল সকাল ডেস্ক।
আগ্রা  :
উত্তর প্রদেশের আগ্রা জেলায় শুক্রবার গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারায় ৫ জন। আহত আরও ২ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

শনিবার এক পুলিশ আধিকারিক জানান, নগলা বুড়ি–দয়ালবাগ রোডে জাতিন রিসর্টের সামনে দ্রুতগামী একটি গাড়ি অনলাইন ফুড ডেলিভারি বাইক আরোহী ভানু প্রতাপকে ধাক্কা মারে। এরপর পালানোর সময় পুলিশের চেকিং এড়াতে গাড়িচালক গতি বাড়িয়ে দেন। সেই সময় পথে থাকা ববলি (৩৮), কমল (২৩), কৃষ্ণ (২০) ও এক পথচারী বন্তেশ (৫০)-কে ধাক্কা মেরে গাড়িটি ডিভাইডারে উঠে উলটে যায়। রাস্তায় ও বাড়ির সামনে বসে থাকা আরও কয়েকজন গাড়ির চাপে পড়েন।

উত্তেজিত জনতা গাড়িচালককে ধরে পরে পুলিশ কাছে হস্তান্তর করে। তিনি আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় ববলি (৪০), ভানু প্রতাপ মিশ্র (২৮), কমল (২৩), কৃষ্ণ (২০) ও বন্তেশ (৫০)-এর মৃত্যু হয়। আহত দুই জনের চিকিৎসা চলছে। আটক গাড়িচালক অংশুল গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More