সকাল সকাল ডেস্ক।
রাঁচি, ১০ সেপ্টেম্বর:
দিল্লি পুলিশের স্পেশাল সেল, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে সন্দেহভাজন আইসিস জঙ্গি আজহার দানিশ গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি বোকারো জেলার পেটওয়ারের বাসিন্দা। তার বিরুদ্ধে দিল্লিতে মামলা রয়েছে এবং তদন্তকারীরা সন্দেহ করছেন, সে আইসিস সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত। রাঁচির ইসলামনগর এলাকা থেকে গ্রেফতারের পর ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই অভিযানে দিল্লিতে আরও একজন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে এবং মোট আটজনকে আটক করা হয়েছে।
No Comment! Be the first one.