সকাল সকাল ডেস্ক।
ভাগলপুর, ২৭ আগস্ট :
বিহারের ভাগলপুরের এক ফ্ল্যাট থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়। বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে , শহরের জোগসর থানা এলাকার তপস্বী নার্সিং হোমের কাছে এক ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এক যুবকের পচাগলা দেহ।
পুলিশ সূত্রে জানা গেছে , মৃত যুবকের নাম রোহিত পাণ্ডে। তিনি ভাগলপুরে ব্যবসা করতেন এবং কয়েক বছর ধরে ওই ফ্ল্যাটে একাই থাকতেন। বিগত কয়েকদিন ধরে রোহিতের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তাঁর ছোট ভাই খোঁজ নিতে এলে দরজা ভিতর থেকে বন্ধ পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, মৃতের মা বিহার পুলিশে কর্মরত। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
No Comment! Be the first one.