ফতেপুরে বরযাত্রীর গাড়িকে ধাক্কা ট্রাকের, মৃত ৩, আহত আরও ৫

সকাল সকাল ডেস্ক।

ফতেপুর : শুক্রবার উত্তর প্রদেশের ফতেপুর জেলায় জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন বরযাত্রী। বরযাত্রীদের নিয়ে ফিরছিল একটি গাড়ি। উল্টো দিক থেকে আসা এক বেপরোয়া গতির ট্রাক আচমকা ধাক্কা মারে সেই গাড়িতে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, আহত হন আরও ৫ জন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দুই ভাইও। এক পুলিশ আধিকারিক জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আহতদের হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ, তবে চালক এখনও পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More