নেশনস লিগ: জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল

সকাল সকাল ডেস্ক।

মিউনিখ : মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে সেমি-ফাইনালে জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লোরিয়ান ভিরৎজ জার্মানদের এগিয়ে নেওয়ার পর ৫ মিনিটের মধ্যে দুই গোল করে পর্তুগাল। গোল দুটি করেন রোনাল্ডো ও কনসেইকাও। বদলি নেমে ম্যাচ-সেরার পুরস্কারও জিতলেন ২২ বছর বয়সী উইঙ্গার কনসেইকাও!

প্রায় ২৫ বছর পর জার্মানিকে হারাতে পারল পর্তুগাল। এর আগে সবশেষ জিতেছিল ২০০০ সালের ২০ জুন, ইউরোর গ্রুপ পর্বে ৩-০ গোলে। ৪ দিন আগে এই মাঠেই ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পাওয়া ৪ জন আছেন এই পর্তুগাল দলে। একই মাঠে আগামী রবিবার জাতীয় দলের জার্সিতে শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে বৃহস্পতিবার আরেক সেমি-ফাইনালে ফ্রান্স ও স্পেনের মধ্যে জয়ী দল।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More