সকাল সকাল ডেস্ক।
গ্যাংটক : উত্তর সিকিমে টানা ভারি বৃষ্টির জেরে ধস ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া ৬৩ জন পর্যটককে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা। বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান শুরু হতেই বিমানবন্দরে তাঁদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
জানা গেছে, সকাল থেকেই এমআই-১৭ ও চিতা হেলিকপ্টার দুর্গম এলাকায় উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দফায় ৩৯ জনকে এবং পরে আরও ২৪ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়। তার মধ্যে ২ জন বিদেশিও রয়েছেন।
পর্যটকদের গন্তব্যে পৌঁছে দিতে রাজ্য সরকার বাসের মাধ্যমে গ্যাংটক ও শিলিগুড়ি পাঠানোর ব্যবস্থা করেছে। এছাড়া বাগডোগরার উদ্দেশে আলাদা হেলিকপ্টার পরিষেবাও চালু রাখা হয়েছে। রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ দফতর জানিয়েছে, দুর্যোগকালীন সময়ে পর্যটকদের নিরাপত্তাই সরকারের প্রথম অগ্রাধিকার।
No Comment! Be the first one.