ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি তিপ্রা মথার

সকাল সকাল ডেস্ক।

আগরতলা : ত্রিপুরা সরকার থেকে সমর্থন প্রত্যাহার করতে চলেছে তিপ্রা মথা। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিলেন তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি জানান, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদও একই পথ অনুসরণ করবেন। রাজধানীতে অরাজনৈতিক রেলি এবং ২০ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পরই সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করেনি বিজেপি। এই অবস্থায় সরকারের অধীনে থেকে কোন লাভ নেই তিপ্রা মথার দুই মন্ত্রী ও ১১ জন বিধায়কদের। মন্ত্রী এবং বিধায়কদের সাথে একই পথে হাঁটবেন সাংসদ কৃতি সিং দেবীও। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিলেন তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা।

তিনি জানান, বিভিন্ন ইস্যু নিয়ে রাজধানীতে একটি পদযাত্রা সংঘটিত করা হবে। এই পদযাত্রাটি হবে অরাজনৈতিক। এই পদযাত্রায় উপস্থিত থাকবেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এরপর ২০ জুলাই দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠকে উপস্থিত থাকবেন। এই বৈঠকের পরেই সরকার থেকে সমর্থন প্রত্যাহারের বিষয়টি চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে।

বিধায়ক রঞ্জিত দেববর্মা সাংবাদিক সম্মেলনে জানান, টিটিএএডিসির কাউন্সিলের দুটি আসন শূন্য হয়ে আছে। এখনও নির্বাচন হচ্ছে না। ত্রিপাক্ষিক চুক্তি ছয় মাসের মধ্যে কার্যকর করার কথা থাকলেও এক বছর হয়ে গেছে। এখন পর্যন্ত তা কার্যকরী করা হচ্ছে না। ভিলেজ কমিটির নির্বাচন হচ্ছে না, সংবিধানের ১২৫ তম সংশোধনী এনে এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান করার কথা ছিল। কোন কাজই হচ্ছে না। এই অবস্থায় সরকারের অধীনে থাকার কোন মানে হয় না। তাই এই সিদ্ধান্ত গ্রহনের পথে হাঁটতে শুরু করেছে দল। দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন সহ সব বিধায়ক এবং মন্ত্রিরা এর জন্য তৈরি হয়ে রয়েছেন। এমন কি দলের সাংসদ কৃতি সিং দেবীও সমর্থন প্রত্যাহারের জন্য তৈরি আছেন বলে জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে বিধায়ক রঞ্জিত দেববর্মা আরও জানান, রাজ্য সরকারে তিপ্রা মথা দলের থেকে তিনজন মন্ত্রী থাকার কথা ছিল।অথচ একজন কেবিনেট মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী রয়েছেন ।রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণের বিষয়টি নিয়ে শরিক দল হিসেবে তিপ্রা মথার সাথে কোন আলোচনা করা হয়নি। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগের দিন রাত সাড়ে নয়টায় জেলাশাসকের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা এবং আমন্ত্রণ জানানো হয়েছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More