সকাল সকাল ডেস্ক।
হায়দরাবাদ: তেলঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। সোমবার সকালে হায়দরাবাদ–এর কাছে সঙ্গারেড্ডি জেলায় অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে তিনতলা ভবনটি ভেঙে পড়ে। সেই সময়ে কারখানায় শতাধিক শ্রমিক কাজ করছিলেন। সোমবার রাত পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল।
মঙ্গলবার পুলিশ জানিয়েছে, আহত শ্রমিকদের মধ্যে অন্তত ১৫ জন গভীর রাতে মারা যান। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এখনও নিখোঁজ ২৭ জন শ্রমিক। তাঁরা ধ্বংসস্তূপের তলায় আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা।
No Comment! Be the first one.