ঝাড়খণ্ডে বরযাত্রী বোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০ জন

সকাল সকাল ডেস্ক।

লাতেহার : ঝাড়খণ্ডের লাতেহার জেলাতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে,রবিবার গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন সবাই, হঠাৎই মুখোমুখি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে বরযাত্রীদের বাসে। ঘটনাটি ঘটেছে ,মনিকা প্রখণ্ড সদর এলাকায়। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন বরযাত্রী আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বারবাইয়া গ্রামে এক বিয়েবাড়িতে গিয়েছিলেন তাঁরা। অনুষ্ঠান শেষে একটি বাসে করে সবাই বাড়ি ফিরছিলেন। পথেই, বন বিভাগের চেকপোস্টের কাছে সামনের দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে তাঁদের বাসে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্রে জানা যায় , প্রাথমিক চিকিৎসার পর ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য লাতেহার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল।

এক পুলিশ আধিকারিক জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাক উভয় গাড়িকেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More