ঝাড়খণ্ডে বড়সড় রেল দুর্ঘটনা: সাহিবগঞ্জে পাথরবোঝাই মালগাড়ির ১৮টি বগি লাইনচ্যুত

বিপুল ক্ষতির আশঙ্কা, তবে হতাহতের খবর নেই
সকাল সকাল ডেস্ক।

সাহিবগঞ্জ, ০৩ জুলাই:
ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে বৃহস্পতিবার সকালে ঘটে গেল বড়সড় রেল দুর্ঘটনা। মালদা রেল বিভাগের অন্তর্গত বরহরওয়া লোডিং পয়েন্টে পাথর বোঝাই একটি মালগাড়ির ১৮টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায় লাইনের পাশেই। তবে আশ্চর্যজনকভাবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

সূত্রের খবর, আজ সকালে বরহরওয়া রেল লোডিং পয়েন্ট থেকে পাথরবোঝাই একটি মালগাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আচমকা সেটি লাইনচ্যুত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আরপিএফ, বরহরওয়া স্টেশন ম্যানেজার ও মালদা ডিআরএম অফিসের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান ও পরিস্থিতি খতিয়ে দেখেন।

দুর্ঘটনার ফলে লোডিং ও মালগাড়ি চলাচলে ব্যাঘাত ঘটেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে মেরামতি ও উদ্ধার কাজ। প্রাথমিকভাবে অনুমান, রেলপথের ক্ষতি থেকে শুরু করে মালগাড়ির ক্ষতি পর্যন্ত মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানায়, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পেছনে কারিগরি ত্রুটি নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

পুরো ঘটনার বিস্তারিত রিপোর্টের জন্য অপেক্ষা করছে প্রশাসন।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More