জামশেদপুরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া যোগা বিউটি কনটেস্টে অস্মি ও আকাঙ্ক্ষা বিজয়ী

চিত্রদীপ ভট্টাচার্য
জামশেদপুর। জামশেদপুরে সরকার যোগা অ্যাকাডেমি ও ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগাসন স্পোর্টস ইন্ডিয়া (ভারত)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘সরকার ক্লাসিক চতুর্থ অল ইন্ডিয়া ওপেন যোগা বিউটি কনটেস্ট’। এই প্রতিযোগিতা আন্তর্জাতিক যোগগুরু অংশু সরকার-এর বার্ষিক ইভেন্টের দ্বিতীয় দিনের অংশ ছিল। প্রতিযোগিতাটি দুইটি বিভাগে ভাগ করা হয় — যোগা প্রিন্সেস এবং যোগা কুইন। প্রতিটি বিভাগে দেশের বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। মোট ১০০ জন অংশগ্রহণকারীর মধ্যে বিজয়ীদের বেছে নেওয়া হয়। যোগা প্রিন্সেস বিভাগে মহারাষ্ট্রের অস্মি বাজিরাও ধনাওয়ড়ে বিজয়ী হন, আর পশ্চিমবঙ্গের আরোহি দ্বিতীয় রানার আপ হন। অন্যদিকে, যোগা কুইন বিভাগে ঝাড়খণ্ডের আকাঙ্ক্ষা কুমারী সিং প্রথম হন, এবং পশ্চিমবঙ্গের নেহা বাগ দ্বিতীয় রানার আপ হন। অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় কেরালা পাবলিক স্কুল (কদমা)-র অডিটোরিয়ামে। উদ্বোধনে উপস্থিত ছিলেন শকুন্তলা মুর্মু (এলআইসি জোনাল ট্রেনিং সেন্টারের ডিরেক্টর), লক্ষ্মী শরৎ (ডিরেক্টর, কেপিএস একাডেমি) ও সমাজসেবী বিজয় বর্মা। পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় নারভেরাম স্কুল (বিস্টুপুর)-এর কুসুম কামানি অডিটোরিয়ামে, যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কুণাল ষাড়ঙ্গী, টাটা স্টিল-এর ভাইস প্রেসিডেন্ট প্রবাল ঘোষ, যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া-এর সঞ্জয় ঝা, সমাজসেবী ইন্দ্রজিৎ ঘোষ ও অন্যান্য বিশিষ্টজনেরা।
প্রতিযোগিতার বিচারক হিসেবে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন রাজ্যের বিশিষ্ট যোগা বিশেষজ্ঞরা, যাদের মধ্যে ছিলেন এম. রাজেশাচারী (টেকনিক্যাল ডিরেক্টর), ভবনা (কর্ণাটক), সুসিত ব্যানার্জী, বিশ্বজয় চৌধুরি, ইন্দ্রজিৎ চক্রবর্তী, রজনী বক্সী ও শর্বাণী মুখার্জী।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More