চন্দ্রভাগা সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর, উপত্যকায় সূচনা বন্দে ভারত এক্সপ্রেসেরও

সকাল সকাল ডেস্ক।

শ্রীনগর : সন্ত্রাসবাদের ক্ষতে মলম লাগিয়ে উন্নয়নের পথে উপত্যকা। পহেলগাম জঙ্গি হামলার পর শুক্রবার প্রথম জম্মু ও কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার জম্মু ও কাশ্মীরে দেশের অন্যতম সাফল্যের নজিরের উদ্বোধন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। উদ্বোধন করলেন চন্দ্রভাগা (চেনাব) রেল ব্রিজের। এটি বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ।

এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ডঃ জিতেন্দ্র সিং এবং জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এদিন উপত্যকায় দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরও সূচনা করেন। এই ট্রেনগুলি স্থানীয় বাসিন্দা, পর্যটক, তীর্থযাত্রী এবং অন্যান্যদের জন্য দ্রুত, আরামদায়ক এবং নির্ভরযোগ্য ভ্রমণের সুবিধা প্রদান করবে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More