উৎসব মরশুমে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে


চারলাপল্লি এবং নাহরলগুনের মধ্যে অব্যাহত স্পেশাল ট্রেন চলাচল

সকাল সকাল ডেস্ক।

গুয়াহাটি, ২৯ আগস্ট: যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আসন্ন উৎসব মরশুমে পাঁচ জোড়া উৎসব বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই উৎসব বিশেষ ট্রেনগুলি যথাক্ৰমে ট্রেন নম্বর ০৬৫৫৯/০৬৫৬০ এসএমভিটি বেঙ্গালুরু-নারেঙ্গি-এসএমভিটি বেঙ্গালুরু ২ সেপ্টেম্বর ২৯ নভেম্বর (২০২৫) পর্যন্ত উভয় দিক থেকে ১৩টি ট্রিপের জন্য চলবে; ট্রেন নম্বর ০৫৭৪৪/০৫৭৪৩ কাটিহার-সোনপুর-কাটিহার ১৮ সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বর (২০২৫) পর্যন্ত উভয় দিক থেকে ২৫টি ট্রিপের জন্য চলবে; ট্রেন নম্বর ০৭৫৪১/০৭৫৪২ কাটিহার-দৌরাম মাধেপুরা-কাটিহার ২১ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর (২০২৫) পর্যন্ত উভয় দিক থেকে ৪৬টি ট্রিপের জন্য চলবে; ট্রেন নম্বর ০৭৫৪০/০৭৫৩৯ কাটিহার-মণিহারি-কাটিহার ২১ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর (২০২৫)পর্যন্ত উভয় দিক থেকে ৪৬টি ট্রিপের জন্য চলবে এবং ট্রেন নম্বর ০৭৬৪০/০৭৬৩৯ আগরতলা-ধর্মনগর-আগরতলা ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর (২০২৫) পর্যন্ত উভয় দিক থেকে ৩৩টি ট্রিপের জন্য চলবে।

আজ বৃহস্পতিবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আরও জানান, ট্রেন নম্বর ০৬৫৫৯ এসএমভিটি বেঙ্গালুরু-নারেঙ্গি স্পেশাল প্রত্যেক মঙ্গলবার এসএমভিটি বেঙ্গালুরু থেকে ২৩:৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে শুক্রবার ০৫:০০ ঘণ্টায় নারেঙ্গি পৌঁছাবে। ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৬৫৬০ নারেঙ্গি-এসএমভিটি বেঙ্গালুরু স্পেশাল প্রত্যেক শনিবার নারেঙ্গি থেকে ০৫:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে সোমবার ০৯:৪৫ ঘণ্টায় এসএমভিটি বেঙ্গালুরু পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫৭৪৪ কাটিহার-সোনপুর স্পেশাল প্রত্যেক বৃহস্পতি, রবি এবং সোমবার কাটিহার থেকে ১৮:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০১:০০ ঘণ্টায় সোনপুর পৌঁছাবে। ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৫৭৪৩ সোনপুর-কাটিহার স্পেশাল প্রত্যেক শুক্র, সোম এবং মঙ্গলবার সোনপুর থেকে ০৩:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ১২:০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।

ট্রেন নম্বর ০৭৫৪১ কাটিহার-দৌরাম মাধেপুরা স্পেশাল কাটিহার থেকে প্রত্যেকদিন ১৯:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ২২:০০ ঘণ্টায় দৌরাম মাধেপুরা পৌঁছবে। ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৭৫৪২ দৌরাম মাধেপুরা-কাটিহার স্পেশাল দৌরাম মাধেপুরা থেকে প্রত্যেকদিন ২২:৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ২:৩০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।

ট্রেন নম্বর ০৭৫৪০ কাটিহার-মনিহারি স্পেশাল কাটিহার থেকে প্রত্যেকদিন ২০:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ২১:৩০ ঘণ্টায় মনিহারি পৌঁছবে। ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৭৫৩৯ মনিহারি-কাটিহার স্পেশাল মনিহারি থেকে প্রত্যেকদিন ০৫:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ০৬:০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।

ট্রেন নম্বর ০৭৬৪০ আগরতলা-ধর্মনগর স্পেশাল আগরতলা থেকে প্রত্যেক দিন ০৫:১৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ০৮:৪৫ ঘণ্টায় ধর্মনগর পৌঁছবে। ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৭৬৩৯ ধর্মনগর-আগরতলা স্পেশাল ধর্মনগর থেকে প্রত্যেক দিন ০৯:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ১৩:২০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে।

তাছাড়া, ট্রেন নম্বর ০৭০৪৬/০৭০৪৭ চারলাপল্লি-নাহরলগুন-চারলাপল্লি উৎসব স্পেশাল-এর পরিষেবা বিদ্যমান স্টপেজ, সময়সূচি এবং পরিষেবার দিন অনুসারে ৩০ আগস্ট থেকে ২ ডিসেম্বর (২০২৫) পর্যন্ত আরও ১৪টি ট্রিপের জন্য অব্যাহত থাকবে।

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হচ্ছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য এক প্রেস বার্তায় যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More