সকাল সকাল ডেস্ক।
নয়াদিল্লি, ২৮ আগস্ট : আজ সন্ধ্যায় জাপান রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিয়োতে ২৯ ও ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে ১৫তম ভারত–জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন। সেখানে মোদী প্রথমবার বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ও আঞ্চলিক–আন্তর্জাতিক ইস্যু নিয়ে হবে আলোচনা।
জাপান সফর শেষে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনের তিয়ানজিনে শি জিনপিংয়ের আমন্ত্রণে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মোদী। সেখানে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।
উল্লেখযোগ্যভাবে, ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে অষ্টমবার জাপান যাচ্ছেন মোদী। তবে প্রায় সাত বছর পরে ফের তাঁর এই সফর। সর্বশেষ তিনি ২০১৮ সালে টোকিয়ো গিয়েছিলেন।
No Comment! Be the first one.