ইন্টারকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে

সকাল সকাল ডেস্ক

মিলান : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে অফের প্রথম লেগে গতবারের রানার্স আপ ইন্টার মিলানকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল নরওয়ের ক্লাব বোডো / গ্লিমট। সেটা ছিল ঘরের মাঠে জয়। আশা করা গিয়েছিল দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়ে শেষ ষোলোর টিকিট পাবে ইন্টারই। কিন্তু গুইসেপি মেজা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ঘটলো অঘটন। ইন্টারকে তাদেরই মাঠে হারিয়ে বিদায় করল নরওয়ের ক্লাব বোডো / গ্লিমট।

মঙ্গলবার প্লে অফের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বোডো / গ্লিমট। প্রথম লেগ ৩-১ গোল এবং দ্বিতীয় লেগে ২-১,দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে জিতে শেষ ষোলোর টিকিট পেল নরওয়ের ক্লাবটি।

প্রথম হাফ ছিল গোলশূন্য। দ্বিতীয় হাফে হয় দুই গোল। ৫৮ মিনিটে জেন্স পেটার হাউজ এবং ৭২ মিনিটে হাকন এভজেন গোল করে ইন্টারের বিদায় নিশ্চিত হয়ে যায়। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে শেষ ষোলোর টিকিট কাটল বোডো / গ্লিমট।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More