সকাল সকাল ডেস্ক।
মুম্বই: সপ্তাহান্তে ফের শোক নেমে এলো বিনোদন দুনিয়ায়। প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ ইন্দ্রবর্ধন সারাভাই চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, কিডনি বিকলের কারণে শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
পরিচালক অশোক পণ্ডিত ইনস্টাগ্রামে শোকবার্তায় লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু ও প্রতিভাবান অভিনেতা সতীশ শাহ কিডনি বিকলের কারণে কয়েক ঘণ্টা আগে প্রয়াত হয়েছেন। তাঁকে হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটি আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বিরাট ক্ষতি। ওম শান্তি।”
No Comment! Be the first one.