সকাল সকাল ডেস্ক
লন্ডন : বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে ধাক্কা খেল আর্সেনাল। ব্রেন্টফোর্ডের মাঠে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে আর্সোনাল। ব্রেন্টফোর্ডের মাঠ ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে বল দখলে এগিয়ে ছিল আর্সেনাল। তবে আক্রমণে আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। ম্যাচে প্রায় ৬০ শতাংশ বল দখলে রাখলেও আর্সেনাল তেমন ভাবে আক্রমণ গড়ে তুলতে পারেনি। তাদের সাতটি শটের মধ্যে দুটি ছিল লক্ষ্যে। আর ব্রেন্টফোর্ড ১১টি শট নেয়, তিনটি ছিল লক্ষ্যে। দ্বিতীয়ার্ধের ৬১মিনিটে পিয়েরো ইনকাপিয়ার ক্রস থেকে দারুণ হেডে গোল করেন নোনি মাদুয়েকে। আর্সেনাল এগিয়ে যায় ১-০তে।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্সেনাল। ৭১ মিনিটে থ্রো-ইন থেকে সেপ ফন ডেন বের্গের ফ্লিক পেয়ে চমৎকার হেডে গোল করেন । এরপর দুপক্ষই চেষ্টা চালালেও আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। ২৬ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৫৭, তারা রয়েছে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৪০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ব্রেন্টফোর্ড।
No Comment! Be the first one.