কোপা দেল রে: বার্সিলোনাকে হারিয়ে অ্যাতলেটিকো ফাইনালের পথে এক পা দিয়ে রাখল

সকাল সকাল ডেস্ক

মাদ্রিদ : বৃহস্পতিবার রাতে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বার্সিলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এই জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল সিমিওনের দল। ম্যাচের শুরুতেই বার্সিলোনা গোলরক্ষকের মারাত্মক ভুলে পিছিয়ে পড়ে। ডিফেন্ডার এরিক গার্সিয়ার ব্যাকপাস ঠিকমতো আন্দাজ করতে পারেননি বার্সিলোনা গোলরক্ষক।

১৪ মিনিটে অঁতোয়ান গ্রিজম্যানের দুর্দান্ত শটে স্কোর ২-০ হয়। ৩৩ মিনিটে অ্যাতলেটিকো ৩-০ করে। নতুন খেলোয়াড় অ্যাডেমোলা লুকম্যান গোলটি করেন। চতুর্থ গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। সেমিফাইনালের ফিরতি লেগ হবে ৩ মার্চ ক্যাম্প ন্যুতে, সেখানে বার্সিলোনাকে ফাইনালে উঠতে হলে জিততে হবে পাঁচ গোলের ব্যবধানে। যেটা প্রায় অসম্ভব।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More