চ্যাম্পিয়নস লিগ: বিশাল জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল বার্সিলোনা

সকাল সকাল ডেস্ক

বার্সিলোনা : চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছিল বার্সিলোনা। বুধবার রাতে ফিরতি লেগে কাম্প নউয়ে ৭-২ গোলে জিতে শেষ আটে গেল হান্সি ফ্লিকের দল। দুই লেগ মিলিয়ে ৮-৩ গোলে জিতল বার্সিলোনা। এদিন দ্বিতীয় লেগে রাফিনিয়া ও মার্ক বের্নালের গোলে বার্সিলোনা দুইবার এগিয়ে গিয়েছিল। কিন্তু দুইবারই সমতায় ম্যাচে ফেরে নিউক্যাসল। সমতায় ফেরান অ্যান্থনি এলাঙ্গা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে আবার দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের্মিন লোপেসের গোলের পর জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এই পোলিশ তারকার গোল হয়ে গেল মোট ১০৯টি। আবারও দলের হয়ে আর একটি গোল করেন রাফিনিয়া । ম্যাচে প্রায় ৬৩ শতাংশ বল পজেশন রেখে গোলে ১৮টি শট নিয়ে ১৩টি লক্ষ্যে রাখতে পেরেছিল বার্সিলোনা। আর নিউক্যাসলের আট শটের পাঁচটি ছিল লক্ষ্যে। শেষ আটে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সিলোনা।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More