ভোট চলাকালীন বিরোধীরা সর্বদা মিথ্যা অভিযোগ করে : চিরাগ পাসওয়ান
সকাল সকাল ডেস্ক। পাটনা: বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে এদিন। ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য ইভিএম-বন্দি হবে। এদিন সকালে ভোট দেন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) প্রধান চিরাগ পাসওয়ান। ভোট দিয়ে তিনি নিশানা করেছেন বিরোধীদের অভিযোগকে। এদিন কয়েকটি নির্দিষ্ট বুথে ধীরে ভোটগ্রহণ প্রক্রিয়া এবং বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিরোধীদের অভিযোগ খারিজ করে চিরাগ বলেন, ভোট চলাকালীন বিরোধীরা সর্বদা মিথ্যা অভিযোগ করে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোওয়ান বলেন, ভোটের সময় আলাউলির মানুষ সবসময় মনে রাখবে কে আমার বাবা রাম বিলাস পাসোওয়ানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল… পরিবার ভাঙার সিদ্ধান্ত আমার ‘চাচার’ ছিল… তিনি সবসময় বলতেন যে তিনি কখনও পুনর্মিলন চান না… আমি কখনওই ভুলতে পারি না যে আমার ছোট (খুড়তুতো) ভাই আমার মাকে কীভাবে অপমান করেছিল। তিনি এদিন বিহারের ভোটারদের “গণতন্ত্রের উৎসবে” অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, “আমি সকলের কাছে আবেদন করছি যে সবাই ঘর থেকে বেরিয়ে আসুন এবং তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুন। এই ভোট আপনার ভবিষ্যতকে আরও উন্নত করতে পারে।
বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব, ঘোষণা করলেন গেহলট
সকাল সকাল ডেস্ক।পাটনা: তেজস্বী যাদবই মহাজোটের মুখ। বৃহস্পতিবার যৌথ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবের নাম ঘোষণা করা হয়। উপ-মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করা হয়েছে বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানিকে। কংগ্রেস নেতা অশোক গেহলট বলেন, “আমরা অমিত শাহজি এবং তাঁদের দলের সভাপতিকে জিজ্ঞাসা করতে চাই, আপনার জোটের মুখ্যমন্ত্রীর মুখ কে?” মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করার পর, কংগ্রেসের বর্ষীয়ান নেতা অশোক গেহলট বলেছেন, “স্বাভাবিকভাবেই, তেজস্বীর নামই হওয়ার কথা ছিল। রাহুল গান্ধী এবং অন্য সকলের মনে তার নাম ছিল, যে তেজস্বী যাদবই হবেন আমাদের মুখ্যমন্ত্রীর মুখ।”
বিহারে ফ্ল্যাট থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার
সকাল সকাল ডেস্ক। ভাগলপুর, ২৭ আগস্ট : বিহারের ভাগলপুরের এক ফ্ল্যাট থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়। বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে , শহরের জোগসর থানা এলাকার তপস্বী নার্সিং হোমের কাছে এক ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এক যুবকের পচাগলা দেহ। পুলিশ সূত্রে জানা গেছে , মৃত যুবকের নাম রোহিত পাণ্ডে। তিনি ভাগলপুরে ব্যবসা করতেন এবং কয়েক বছর ধরে ওই ফ্ল্যাটে একাই থাকতেন। বিগত কয়েকদিন ধরে রোহিতের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তাঁর ছোট ভাই খোঁজ নিতে এলে দরজা ভিতর থেকে বন্ধ পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, মৃতের মা বিহার পুলিশে কর্মরত। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিহারে সরকারি চাকরিতে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণের ঘোষণা নীতীশের
সকাল সকাল ডেস্ক। পটনা, ৮ জুলাই : রাজ্য সরকারের সমস্ত চাকরি ও পদে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করল বিহারের নীতীশ কুমার সরকার। বিধানসভা ভোটের ঠিক আগে নীতীশের এই ঘোষণা স্পষ্টতই মহিলা ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে। তবে সরকারি পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই সুবিধা পাবেন শুধুমাত্র বিহারের ভূমিকন্যারা। বিহারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তার আগেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়লেন নীতীশ কুমার। এছাড়া বিহারের যুব সম্প্রদায়কে আরও বেশি সুযোগ দিতে ও তাঁদের ক্ষমতায়নের লক্ষ্যে বিহার যুব কমিশন গঠনে সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বেসরকারি ক্ষেত্রে চাকরিতে রাজ্যের যুব সম্প্রদায় যাতে অগ্রাধিকার পান তাতে নজরদারির পাশাপাশি রাজ্যের বাইরে পড়তে বা চাকরি করতে যাওয়া তরুণদের স্বার্থ সুরক্ষিত রাখবে এই কমিশন।
নীতীশের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য বিহারে ষড়যন্ত্র চলছে : গিরিরাজ সিং
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য বিহারে ষড়যন্ত্র চলছে, এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং।
नीट पेपर लीक के नाम पर साइबर ठगी करने वाला बांग्लादेश मेडिकल कॉलेज का छात्र गिरफ्तार
नीट परीक्षा प्रश्न पत्र लीक के नाम पर टेलीग्राम के माध्यम से साइबर ठगी को अंजाम देने वाला मेडिकल का छात्र को अररिया पुलिस ने सोमवार को गिरफ्तार किया।आर्थिक अपराध इकाई पटना के निर्देश पर साइबर पुलिस ने उसे गिरफ्तार किया।
व्यवसायी विनय गुप्ता की हत्या के विरोध में बाजार रहे बंद
पुलिस जिला नवगछिया के आदर्श थाना नवगछिया के बाजार में बीते रात व्यवसायी विनय गुप्ता के हत्या के विरोध में सोमवार को नवगछिया के बाजार बंद रहे। व्यवसायियों ने हत्या के विरोध में अपने प्रतिष्ठान बंद रखे और हत्यारे की अविलंब गिरफ्तारी की मांग की है।
जदयू ने जाति जनगणना का क्रेडिट नीतीश कुमार को दिया, राजद ने साधा निशाना
मोदी कैबिनेट के जाति जनगणना के फैसले के बाद बिहार सहित देशभर में जाति जनगणना पर क्रेडिट लेने की होड़ मची है। आरजेडी और कांग्रेस जहां दावा कर रहे हैं कि उनके नेताओं के दबाव में प्रधानमंत्री नरेंद्र मोदी ने कास्ट सेंसस कराने का फैसला लिया है,
पटना में 10 लाख रुपए की अंग्रेजी शराब बरामद:तस्कर गिरफ्तार
पटना में पालीगंज पुलिस ने भारी मात्रा में अंग्रेजी शराब बरामद की है। पुलिस ने खेप के साथ शराब तस्कर नवनीत कुमार को गिरफ्तार किया है। नवनीत पालीगंज थाना क्षेत्र के जलपुरा गांव का रहने वाला है।
एक बार फिर बिहार दौरे पर आएंगे ओवैसी, कार्यकर्ताओं में भरेंगे जोश!
बिहार में विधानसभा चुनाव को लेकर सभी पार्टियों के प्रमुख बार-बार बिहार दौरे पर पहुंच रहे हैं। बिहार चुनाव को लेकर AIMIM भी अपनी पूरी ताकत झोंक रहा है।ओवैसी एक बार फिर बिहार दौरे में आने वाले हैं। आज ओवैसी मोतिहारी पहुंचेंगे और जनसभा को संबोधित करेंगे।