আরজি করে আর্থিক দুর্নীতি মামলা : ইডি-র চার্জশিটে সন্দীপের নাম

সকাল সকাল ডেস্ক

কলকাতা : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি-র চার্জশিটে অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও তিন জনের নাম রয়েছে। শুক্রবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি। প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলায় তদন্ত করছিল ইডিও। সেই মামলাতেই ইডি যে চার্জশিট দাখিল করেছে, তাতে নাম রয়েছে সন্দীপের।

সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন আরজি করের বিতর্কিত নন মেডিক্যাল ডেপুটি সুপার আখতার আলি (পরবর্তীতে তিনিও এই একই অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হন)। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। উল্লেখ্য, আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের সূত্র ধরেই উঠে এসেছিল আর্থিক দুর্নীতির অভিযোগও।

 

Read More News

Read More