এফএ কাপ: তৃতীয় বিভাগের দলের বিরুদ্ধে সহজ জয় পেল আর্সেনাল
এফএ কাপে উইগান অ্যাথলেটিক এফসি’র বিপক্ষে ৪-০ গোলে জয় পেল আর্সেনাল। এই জয়ে পঞ্চম রাউন্ড এ চলে গেল গানাররা।
৫০০ ছুঁলেন কেইন, আলোচনায় লেভানদোভস্কির রেকর্ড
জার্মানির শীর্ষ লিগে রবিবার ব্রেমেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিল বায়ার্ন মিউনিখ। দুটি গোল করেন কেইন। তিন মিনিটের ব্যবধানে দুবার গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন এই ইংলিশ ফরোয়ার্ড। সেই সঙ্গে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ৫০০ কেরিয়ার গোলের অসামান্য কীর্তি গড়েন কেইন।
চিন্নাস্বামী স্টেডিয়ামে অনিল কুম্বলে এবং রাহুল দ্রাবিড়ের নামে স্ট্যান্ড
ভেঙ্কটেশ প্রসাদের নেতৃত্বে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের স্ট্যান্ডগুলির নামকরণ ভারতের কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে এবং রাহুল দ্রাবিড়ের নামে করার সিদ্ধান্ত নিয়েছে। কুম্বলে টেস্ট এবং ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার, যেখানে শচীন টেন্ডুলকারের পরে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দ্রাবিড়। উভয় ক্রিকেটারই ভারতের নেতৃত্ব দিয়েছেন। দ্রাবিড় এবং কুম্বলে প্রধান কোচ হিসাবেও কাজ করেছেন।
কোপা দেল রে: বার্সিলোনাকে হারিয়ে অ্যাতলেটিকো ফাইনালের পথে এক পা দিয়ে রাখল
বৃহস্পতিবার রাতে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বার্সিলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
ইংলিশ প্রিমিয়ার লিগ: শিরোপার দৌড়ে ধাক্কা খেল আর্সেনাল
বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে ধাক্কা খেল আর্সেনাল। ব্রেন্টফোর্ডের মাঠে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে আর্সোনাল। ব্রেন্টফোর্ডের মাঠ ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে বল দখলে এগিয়ে ছিল আর্সেনাল।
নামিবিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় ভারতের
মিবিয়াকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল ভারত। বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের জয় ৯৩ রানে। বিশ্ব আসরে রানের হিসাবে তাদের সবচেয়ে বড় জয় এটি। ২০১২ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ৯০ রানে জয় ছিল আগের রেকর্ডl
ইংলিশ প্রিমিয়ার লিগ: লিভারপুলের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির জয়
অ্যানফিল্ডে রবিবার রাতে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচটি ২-১ গোলে জিতেছে সিটি লিভারপুলের বিরুদ্ধে। প্রথমার্ধের ছন্দহারা লিভারপুল জ্বলে ওঠে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৭৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে অলরেডদের এগিয়ে দেন হাঙ্গেরির মিডফিল্ডার সোবোসলাই।
লা লিগা: ভালেন্সিয়ার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের জয়
ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে রবিবার রাতে লা লিগার ম্যাচে দ্বিতীয়ার্ধের ২ গোলে জিতেছে আলভারো আরবেলোয়ার দল রিয়াল মাদ্রিদ।
লিগ ওয়ান: মার্সেইকে হারিয়ে পিএসজি টানা সপ্তম জয় পেল
রবিবার রাতে মার্সেইকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। এই জয়ে পিএসজি লিগে টানা সপ্তম জয় পেল। ম্যাচে জোড়া গোল করেছেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। ১২ মিনিটে প্রথম এবং ৩৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফরাসি এই উইঙ্গার।
আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার সূচনা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে শ্রীলঙ্কা সূচনা করলো। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৬৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৪৩ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। তাতে ২০ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে কামিন্দু ১৯ বলে ৪৪ এবং কুশল মেন্ডিস ৪৩ বলে ৫৬ রান করেন।