‘সনাতনী শর্মিষ্ঠা’র মুক্তির প্রচারের মাত্রা বাড়ানোর আর্জি সুকান্তর

সকাল সকাল ডেস্ক।

কলকাতা : “আপনাদের সামাজিক মাধ্যম জুড়ে চলুক সংগঠিত মিলিত আওয়াজ, ‘সনাতনী শর্মিষ্ঠার মুক্তি চাই।’ সোমবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

তিনি লিখেছেন, “১৩ জুন হাইকোর্টে সনাতনী হিন্দু বোন শর্মিষ্ঠার মামলার শুনানি হবে। ৩০ শতাংশকে হারাতে হবে, ৩০ শতাংশকে বোঝাতে হবে সনাতনী হিন্দুদের ক্ষমতা।”

প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’-এর পক্ষে সামাজিক মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে ‘সাম্প্রদায়িক মন্তব্য’ করেছেন পুণের আইন পড়ুয়া শর্মিষ্ঠা পানোলি। এমনই অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এই নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তথাগত রায়, অগ্নিমিত্রা পাল প্রমুখ নেতৃবৃন্দ। বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি কটাক্ষ ছুড়ে বলেছেন, ‘পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়া বানানোর চেষ্টা করবেন না।’

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More