মেসির গোল, জয়ে ফিরল ইন্টার মায়ামি

সকাল সকাল ডেস্ক।

আঘাত সারিয়ে ফের মাঠে নামলেন লিওনেল মেসি, আর তাতেই ফিরল ইন্টার মায়ামির জয়। রবিবার লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল মায়ামি।

প্রথমার্ধে জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে লস অ্যাঞ্জেলস সমতা ফেরালেও শেষ মুহূর্তে মেসির জাদুতে ম্যাচ ঘুরে যায়। ৮৪ মিনিটে দুর্দান্ত বাঁ-পায়ের শটে গোল করেন তিনি। ৮৯ মিনিটে ব্যাকহিলে সুয়ারেজকে পাস দিয়ে অ্যাসিস্টও করেন মেসি।

এই জয়ে ২৪ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে উঠে এল মায়ামি। মেসির অনুপস্থিতিতে আগের ম্যাচে ওরল্যান্ডো সিটির কাছে হেরেছিল দল।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More