পাক ‍বন্দিদশা থেকে মুক্তি পেলেন পূর্ণম

সকাল সকাল ডেস্ক।

নিউ দিল্লী – কলকাতা

ভারতের কাছে নতিস্বীকার করলো পাকিস্তান। ভারতে ফিরে এলেন প্রায় ২০ দিন আগে পাকিস্তানি সেনার হাতে আটক রিষড়ার জওয়ান পূর্ণম সাউ। বুধবার সকালে ফ্ল্যাগ মিটিংয়ের পর সাড়ে ১০টা নাগাদ তাঁকে আটারি সীমান্ত দিয়ে ফেরানো হয়েছে।

বন্দিদশা থেকে মুক্তি দিয়ে বিএসএফ জওয়ান পূর্ণম ওরফে পিকে সাউকে ফেরাল পাকিস্তান। ২০ দিন পর মুক্তি পেলেন তিনি। পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দাকে বুধবার পাকিস্তান ছেড়ে দেয়। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন তিনি।

গত ২৩ এপ্রিল (পহেলগামে জঙ্গি হানার পর দিন) পঞ্জাবের পঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম। তখনই পাক রেঞ্জার্স তাঁকে ধরে। সীমান্তে এমন ঘটলে দু’দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’-এর পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াই দস্তুর। কিন্তু পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান।

পূর্ণমকে অবিলম্বে ছেড়ে দেওয়া হবে বলে পরিবারকে ফোন করে আশ্বাস দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। উত্তরপাড়ায় দলীয় কর্মসূচিতে এসে পূর্ণমকে দেশে ফেরানোর ব্যাপারে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী সতীশচন্দ্র দুবেও। তিনি বলেছিলেন, ‘‘অভিনন্দনের মতো (বায়ুসেনার পাইলট গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান) পূর্ণমকেও ছাড়িয়ে আনা হবে।’’

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More